গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিত কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কনসার্টে স্লোগান, আয়োজক আটক
পুলিশ জানায়, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে কনসার্টের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল।
অনুষ্ঠানে গায়ক নোবেল গান পরিবেশনের আগে কনসার্টস্থলে উপস্থিত কিছু দর্শক শেখ হাসিনার নামে স্লোগান দেন। এ ঘটনায় ওই রাতেই পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
পরে মঙ্গলবার সকালে হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার দেখায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমান পিয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:







