সোমবার

২৬ অক্টোবর, ২০২৬ ১১ কার্তিক, ১৪৩৩

কালুখালীতে আইডিয়াল ফাউন্ডেশন ও একুশে উন্নয়ন সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ

হামজা শেখ,রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪১

শেয়ার

কালুখালীতে আইডিয়াল ফাউন্ডেশন ও একুশে উন্নয়ন সংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ
ছবি: বাংলা এডিশন

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালীতে গ্রামবাসীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মদাপুর ইউনিয়নের কাটাবাড়ীয়া গ্রামে আইডিয়াল ফাউন্ডেশন ও একুশে উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় ২৫০ জন গ্রামবাসীর মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আইডিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইছহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আয়শা সিদ্দিকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য আজমীর হোসেন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, নূর নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি বাড়ির আঙিনা ও আশপাশের খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বিশেষ অতিথির বক্তব্যে আজমীর হোসেন খান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু চারা বিতরণ করলেই হবে না, এসব চারা রোপণের পর নিয়মিত পরিচর্যা করে বড় করে তুলতে হবে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর পরিবেশ তৈরি হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত ২৫০ জন গ্রামবাসীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা পেয়ে গ্রামবাসীরা বাড়ির আঙিনা ও আশপাশের এলাকায় এসব চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যার আগ্রহ প্রকাশ করেন।