মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৪ ভাদ্র, ১৪৩৩

আগামী ১৮ সেপ্টেম্বর বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচন

আবুল কালাম আজাদ, বগুড়া

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৪

শেয়ার

আগামী ১৮ সেপ্টেম্বর বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নির্বাচন
ছবি: সংগৃহীত

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার নির্বাচন পরিচালনা কমিটি এ তফসিল ঘোষণা করে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী এবং অপর দুই সদস্য সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও এনটিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ স্বাক্ষরিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি দাখিল করা যাবে। পরদিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

তফসিল অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া যাবে। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ে সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।