মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৪ ভাদ্র, ১৪৩৩

ফেনীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ফেনী,প্রতিনিধি

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৪

শেয়ার

ফেনীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ফেনী শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ফেনী মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ফেনী পৌরসভার ১ং ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার মমতাজুল হক চৌধুরী ম্যানসনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে আকবর হোসেন সানি চৌধুরী (২৭) ও খোরশেদ আলম (৩৬)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মাদকগুলো পলাতক আসামি সোহেল ওরফে কালু এবং রহমান হোসেনের সহযোগিতায় বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।