মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

পঞ্চগড়ে অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ

মো.সম্রাট হোসাইন, পঞ্চগড়

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২০

আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২২

শেয়ার

পঞ্চগড়ে অধ্যক্ষের দায়িত্ব প্রদানে অনিয়মের অভিযোগ
ছবি: বাংলা এডিশন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় বেসরকারী পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত পরিপত্র ও বিধি-বিধান না মেনে অধ্যক্ষের অনুপস্থিতে সহকারী অধ্যক্ষ আব্দুল বাসেত ও একজন সিনিয়র শিক্ষককে অধ্যক্ষের দায়িত্বভার অর্পন না করে,মাদ্রাসা থেকে বহিষ্কৃত শিক্ষক আব্দুল হাকিম সরকারকে দায়িত্ব প্রদানের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও তৎকালীন সভাপতির বিরুদ্ধে।এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ ও মাদ্রাসার শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে।স্থানীয় সচেতনমহল ও শিক্ষক কর্মচারীদের দাবী বিধি বিধান অনুসরন করে সহকারি অধ্যক্ষকে তাঁর অধ্যক্ষের দায়িত্ব বুঝে দেওয়ার।

জানা যায়, ২৪ এর গণঅভ্যুত্থানের আগে বর্তমান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাকিম সরকার বিভিন্ন অনিয়মের অপরাধে চাকুরি থেকে বহিস্কৃত ছিল প্রায় ৪ বছর। অভ্যুত্থানের পরে দলীয় নেতা-কর্মীদের চাপে পড়ে পুনরায় মাদ্রাসায় যোগদান করান তৎকালীন অধ্যক্ষ আব্দুল মতিন সরকার। পরে আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদের সুপারিশে রায়হান কবির নওশাদকে প্রতিষ্ঠানের গর্ভনিং কমিটির নিয়মিত সভাপতি করা হয়। সভাপতির দায়িত্ব পেয়ে রায়হান কবির নওশাদ অধ্যক্ষ আব্দুল মতিন সরকারকে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের অভিযোগে পরপর তিনবার শোকজ করার পরে ২৭ মে ২০২৫ তারিখে সাময়িক বহিষ্কার করে সহকারি অধ্যক্ষ আব্দুল বাসেত ও একজন সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে নিয়মভেঙ্গে আব্দুল হাকিম সরকারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়।

এবিষয়ে তৎকালীন প্রতিষ্ঠানের সভাপতি রায়হান কবির নওশাদ জানান,সহকারি অধ্যক্ষের নিয়োগে অনিয়ম ও একজন সিনিয়র শিক্ষক নিজে থেকে দায়িত্ব নিতে অনিহা প্রকাশ করার ফলে আব্দুল হাকিম সরকারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসাটির সভাপতি রিপামনি দেবী জানান,আমি শুধু বিল ভাতায় প্রতিস্বাক্ষর করি। তবে বিষয়টি জানার পর জেলা প্রশাসকের পরামর্শ নিয়ে মহাপরিচালক বরাবরে চিঠি দিয়েছি কি ব্যবস্থা নেওয়া যায়।এখনো ফিরতি মেসেজ পাইনি।