ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
সোমবার ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে আখাউড়া থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. আলেক মিয়া (৪৫), পিতা মৃত ছিদ্দিকুর রহমান, মো. আলামিন (৩০), পিতা পনু মিয়া, মো. ওসমান গণি (৩০), পিতা মৃত বারেক মিয়া, মো. শান্ত (২২), পিতা সাগর, ইব্রাহিম খলিল (৪৫), পিতা মৃত কাজী আনছার আলী এবং মো. হিরা মিয়া, পিতা মৃত মিরাজ মিয়া।
অভিযানকালে তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে।
পরে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। আদালত গ্রেপ্তার ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিস্তাররোধে কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







