মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

গোবিন্দগঞ্জে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লিমন মিয়া,গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০০

শেয়ার

গোবিন্দগঞ্জে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবওর রামনাথপুর গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাজ্জু মিয়াকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে অংশ নেয়া স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিকরা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

“মোছাঃ মরিয়ম আক্তারের ধর্ষক রাজ্জু মিয়াকে অবিলম্বে গ্রেপ্তার করে অতি দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।”

তালুককানুপুর ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। তারা বলেন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত সম্পন্ন করে সত্যতা যাচাই করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।