মঙ্গলবার

৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

ফেনীর মুক্ত বাজার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩২

শেয়ার

ফেনীর মুক্ত বাজার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মর্মান্তিক মৃত্যু
ছবি: বাংলা এডিশন

ফেনী শহরের মুক্তবাজার এলাকায় হলুদ-মরিচ গুঁড়া করার মেশিনে জড়িয়ে নুরুল ইসলাম নামে এক মিল মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে জুলাই চত্বরের পেছনে নিজস্ব শাহজালাল ক্র্যাশিং মিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নুরুল ইসলাম তার মিলে হলুদ-মরিচ গুঁড়া করার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পরনের লুঙ্গি চলন্ত মেশিনের বেল্টে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি বেল্ট ও মেশিনের সঙ্গে আটকে গিয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ফেনী মডেল থানায় বিষয়টি জানান। পরে থানার উপ-পরিদর্শক আবদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।