ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদনহীন পণ্য মজুতের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এ সময় গোডাউন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুর ১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আবুল হোসেনের বসতঘরের নিচতলায় থাকা একটি গোডাউনে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য পাওয়া যায়। পরে এসব পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
এ ঘটনায় গোডাউন মালিক মো. জোনায়েদ হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে বিএসটিআই পরিদর্শক শেখ রাসেল উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন, মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







