মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা সোনাকান্দা গ্রামে ১১ বছর বয়সী এক কন্যা শিশুকে ইভটিজিং ও স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানির অভিযোগে রাজু নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আটককৃত ওই যুবক হরিরামপুর উপজেলা গালা ইউনিয়নে সোনাকান্দা গ্রামের মোঃ ফজর আলীর ছেলে।
রবিবার এই ঘটনায় ভুক্তভোগী শিশুর নানীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে হরিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসাইন জানান, ১১ বছরের এক শিশুকে ইভটিজিং সহ শ্লীলতাহানির অভিযোগ করেন ভুক্তভোগী ওই শিশুর নানি। পরে নারী ও শিশু নির্যাতন দমনন আইনে মামলা হয় এবং গতকালই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন:







