ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন মিয়ার চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সোমবার সুমন মিয়ার অসুস্থতার খবর জানতে পেরে তাঁর চিকিৎসার জন্য ব্যক্তিগত উদ্যোগে আর্থিকভাবে পাশে দাঁড়ান এমপি শ্যামল। জানা গেছে, ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সুমন মিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে তাঁর চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে যাওয়ার পথে বলে পরিবার ও স্বজনরা জানিয়েছেন।
সুমন মিয়ার অসুস্থতার খবর পাওয়ার পরপরই তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এমপি খালেদ হোসেন মাহবুব শ্যামল। একই সঙ্গে ব্যক্তিগত পক্ষ থেকে চিকিৎসা ব্যয়ে সহযোগিতার উদ্যোগ নেন তিনি।
এ বিষয়ে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “রাজপথের আন্দোলন-সংগ্রামের সহযোদ্ধারা আমাদের পরিবারের সদস্যের মতো। তাঁদের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থাকা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। সুমন মিয়ার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় সুমন মিয়া। তাঁর অসুস্থতার খবরে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা সুমন মিয়ার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক সহযোদ্ধার দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু সাংগঠনিক দায়িত্ব নয়, এটি পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতারও বহিঃপ্রকাশ।
সুমন মিয়ার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকেও সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
আরও পড়ুন:







