সোমবার

৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

চবিতে জুলাইকে নিয়ে কটাক্ষ করায় এক শিক্ষককে সাময়িক বহিষ্কার

চবি সংবাদদাতা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩১

শেয়ার

চবিতে জুলাইকে নিয়ে কটাক্ষ করায় এক  শিক্ষককে সাময়িক বহিষ্কার
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যূত্থানকে নিয়ে কটাক্ষ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষককে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিস্কার হওয়া এই শিক্ষক হলেন প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী (পিলু)

রবিবার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত পোস্ট দেন তিনি। পরবর্তীতে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ওই পোস্টে আন্দোলন নিয়ে ‘অশ্লীল ও কটাক্ষমূলক’ বক্তব্য উঠে আসে।

ঘটনা ভাইরাল হওয়ার পর গত ১২ জুলাই উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. আল আমিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে চবি প্রশাসন। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, “প্রথম তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট এ শিক্ষককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। অধিকতর তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”