রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

মহেশপুরে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর (ঝিনাইদহ)

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৪

শেয়ার

মহেশপুরে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির মাদকবিরোধী অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

রবিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠের কাঁচা রাস্তার পাশে অভিযানটি চালানো হয়।

হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় বাসিন্দা আব্দুর রহিমের বাঁশবাগানের মধ্য থেকে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

তবে অভিযানের সময় মাদকের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধার করা মাদকের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।