রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

এক বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৯

শেয়ার

এক বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে এক বছরের সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতের নাম- মোঃ কামরুল হাসান সরকার।

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক০৯:৩৫ ঘটিকায় সিটিটিসির একটি টিম দক্ষিণখান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামরুল হাসানের বিরুদ্ধে এক বছরের সিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। বিজ্ঞ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

গ্রেপ্তারের পর আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।