রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

সীমান্তের ৩৫ যুবককে কর্মমুখী করতে বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

জসিম উদ্দীন জোসি, চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৮

শেয়ার

সীমান্তের ৩৫ যুবককে কর্মমুখী করতে বিজিবির ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ
ছবি: বাংলা এডিশন

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

রবিবার সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ নিচ্ছেন।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের আর্থ-সামাজিক উন্নয়নেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা কারিগরি দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে তারা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুর, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলামসহ বিজিবির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।