রবিবার

৬ সেপ্টেম্বর, ২০২৬ ২২ ভাদ্র, ১৪৩৩

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৬

শেয়ার

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত অন্তত ৩০
ছবি সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুমড়ে-মুচড়ে যায় বাস

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি মুকসুদপুরের গেড়াখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ব্রিজসংলগ্ন খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও অন্তত ৩০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ১২ জনকে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিচয় নিশ্চিত হয়নি

এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।