শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩০

শেয়ার

পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
ছবি: বাংলা এডিশন

পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির পঞ্চগড়। শনিবার পঞ্চগড় জেলা শহরের নিমনগনরস্থ পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও ক্রেস্ট বিতরন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংসদের সাহিত্য সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।

ছাত্রশিবিরের জেলা সভাপতি রাশেদ ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন,

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, কেন্দ্রীয় সংসদের সাবেক পাঠাগার সস্পাদক জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান, পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি নুরে আলম সালেহীন।

অনুষ্ঠানটি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহিবুল্লাহ মোহিব সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে জেলার ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ, গন্যমান্য ব্যক্তি, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতিগন, পাঁচ উপজেলার দায়িত্বশীল, কর্মী সমর্থক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।