শনিবার

৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১ ভাদ্র, ১৪৩৩

সারের দাবিতে শৈলকুপায় সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৫

শেয়ার

সারের দাবিতে শৈলকুপায় সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।

শনিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকরা জানান, সার সংগ্রহের জন্য গাড়াগঞ্জ পুরাতন বাজারের শুভ এন্টারপ্রাইজে গেলে ডিলারের পক্ষ থেকে সার দেয়া হবে না বলে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন।

অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার সরবরাহের ব্যবস্থা করেন। পরে কৃষকদের সার দেয়া শুরু হলে তারা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, সার নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলেও বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। কৃষকদের সার পাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।