চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে তিনটি পরিবারের স্বপ্ন। অগ্নিকাণ্ডের ঘটনায় পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুরেজ মাষ্টার বাড়িরতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি বলেন, আমারা কেউই তখন বাড়িতে ছিলাম না। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে আসি। কিন্তু কিছু বোঝার আগেই আগুনের লেলিহান শিখায় তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ধান, চাল, স্বর্ণালংকার, আসবাপত্র কিছুই রক্ষা সম্ভব হয়নি। সব হারিয়ে আমারা এখন নিঃস্ব হয়ে গেছি।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।
আরও পড়ুন:







