ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম ইয়াবার গুঁড়াসহ শাহানা নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩:৩০ মিনিটের দিকে আখাউড়া থানাধীন মোগড়া ইউনিয়নের মোগড়া ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন মোগড়া-ধরখারগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত শাহানা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পৌরতলা ইমামবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত বাচ্চু মিয়ার স্ত্রী এবং মৃত সোনালি মিয়ার মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার কর্মকর্তারা অভিযান চালিয়ে তার কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম ইয়াবার গুঁড়া উদ্ধার করেন।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তায়রীফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







