ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এ মিছিল করা হয়।
জানা গেছে, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে মিছিলটির আয়োজন করা হয়। এতে সাভার উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা ব্যানার নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে মিছিল করেন।
মিছিলে থাকা ব্যানারে লেখা ছিল, ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাধারণ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাভারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।’
আরও পড়ুন:







