ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৩০০ বোতল ‘এসকাপ’ সিরাপসহ হালিম খান নামে এক ব্যক্তিকে আটক করেছে মহেশপুর থানা-পুলিশ।
শুক্রবার দুপুরে মহেশপুর পৌরসভার কৈলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার একটি দল কৈলাশপুর এলাকায় হালিম খানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ির পাশে খড়ের পালার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩০০ বোতল ‘এসকাপ’ সিরাপ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে হালিম খানকে আটক করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া ‘এসকাপ’ সিরাপ ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদক সেবনে ব্যবহৃত হয়ে আসছিল।
আটক হালিম খান কৈলাশপুর এলাকার মৃত আহম্মদ খানের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:







