শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

কেএম জারিদুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৩

শেয়ার

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

যশোরে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে ইমন হোসেন নামে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়ার শফি নামে এক ব্যক্তির ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়। ইমন ওই এলাকার ইমরান হোসেনের ছেলে।

জানা গেছে, গত বুধবার সকাল ৭টার দিকে ইমন বাড়ি থেকে নিখোঁজ হন। পরে স্বজনরা খোঁজাখুঁজির পাশাপাশি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ডোবায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, কিভাবে ইমনের মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্ত রিপোর্টে স্পষ্ট হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।