শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

দেশ পুনর্গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে: সালাউদ্দিন বাবু এমপি

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১০

শেয়ার

দেশ পুনর্গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে: সালাউদ্দিন বাবু এমপি
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আবারো দেশ পূর্ণগঠনের কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা- ১৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে সাভার সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের সময় একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বিগত ১৭ বছরের ধ্বংসপ্রায় একটি দেশকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চ্যালেঞ্জ গ্রহণ করে ধীরে ধীরে পূর্ণগঠন শুরু করেছেন। খুব শীঘ্রই বাংলাদেশে প্রতিটি সেক্টরে স্থিতিশীলতা চলে আসবে ইনশাল্লাহ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উক্ত আলোচনা সভায় সাভার ও আশুলিয়ার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা দুপুরের পর থেকে নানারকম আয়োজনে উৎসব মুখর পরিবেশে আলোচনা সভায় যোগ দিতে শুরু করে। বিকেলে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতিতে উক্ত আলোচনা সভায় সাভার ও আশুলিয়ার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।