শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

কক্সবাজারে ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৯

শেয়ার

কক্সবাজারে ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কক্সবাজারে বিপুল সংখ্যক আইফোন-ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইনে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সাইবার আইনে মামলা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে ২ হাজার আইফোন ও শতাধিক লেপ্টপ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিদেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে।

গেল কয়েক মাস ধরে প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন বলে অভিযোগ আছে। তাদের আটক করতে অভিযান চলমান রয়েছে।