বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

ঢাবির সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন

আরিফ জাওয়াদ,ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৮

শেয়ার

ঢাবির সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তিসহ আসন্ন নির্বাচন পর্যালোচনার জন্য জাতীয়তাবাদী ঐক্য পরিষদের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, কমিটিকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় ও নির্বাচন পর্যালোচনার দায়িত্ব দেয়া হয়েছে।

কমিটিতে বিএনপির সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং জনাব মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তিসহ উক্ত নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যালোচনার জন্যই এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।



আরও পড়ুন: