রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছে নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ফারুক আহমেদ সাব্বির, শাশ্বত চাকমা ও মিজ সায়রা চন্দ্রার সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা নবাগত চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় নানিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শুভেচ্ছা বিনিময়কালে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন নানিয়ারচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। একই সঙ্গে রাঙামাটি জেলার উন্নয়ন ও জনকল্যাণে জেলা পরিষদের নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন:







