বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

মহেশপুরে ১৯৮ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর (ঝিনাইদহ)

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২১

শেয়ার

মহেশপুরে ১৯৮ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।

এ সময় নীল রঙের একটি ইজিবাইকে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ১৯৮ বোতল উইনকেরেক্সসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শক্কুর আলীর ছেলে মো. ইসানুর (৪৫) এবং নেবুর আলীর ছেলে মো. ইনতাদুল ইসলাম (৪৬)।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন।