ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেয়ার অভিযোগে আসাদুজ্জামান ওয়াসিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৬:৩৫ মিনিটে আখাউড়া থানা পুলিশের অভিযানে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তিমূলক একটি পোস্ট ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের নজরে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে আখাউড়া থানা পুলিশ।
পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় পর্যায়ে অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করে পুলিশ। একপর্যায়ে মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামান ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান ওয়াসিম আখাউড়া উপজেলার আইড়ল (কর্ণেল বাজার) এলাকার বাসিন্দা। তিনি রতন ডাক্তারের ছেলে।
পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন মন্তব্য ও পোস্ট ছড়িয়ে পড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:







