বৃহস্পতিবার

৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ চোরাই প্রসাধনসামগ্রীসহ ইজিবাইক জব্দ

জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৪

শেয়ার

শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ চোরাই প্রসাধনসামগ্রীসহ ইজিবাইক জব্দ
ছবি: সংগৃহীত

‎‎শেরপুরের শ্রীবরদী সীমান্তে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনসামগ্রী (কসমেটিকস) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব প্রসাধনসামগ্রী পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

‎বুধবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়। উদ্ধারকৃত পণ্য ও ইজিবাইকের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

‎‎বিজিবি সূত্র জানায়, সীমান্ত অতিক্রম করে অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচার করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল কর্ণজোড়া এলাকায় অবস্থান নেয়। চোরাকারবারিরা প্রসাধনসামগ্রী নিয়ে সীমান্ত এলাকা অতিক্রমের চেষ্টা করলে বিজিবি টহল দল অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ পুরো চালানি আটক করে।

‎‎এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। জিরো টলারেন্স নীতি অনুসরণের মাধ্যমে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।