নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে আনারুল ইসলাম(৬০) নামে এক হোমিওপ্যাথি ডাক্তারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিক ভাবে দেখা যাচ্ছে তার বুকে, মাথায় ও পাজরে ছুঁড়িকাঘাত করা হয়।
এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নাই তবে রাস্তায় ডাক্তার আনারুল কে পড়ে থাকতে দেখে প্রাথমিকভাবে ধারণা করা রোড এক্সিডেন্ট হয়েছে পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তারের ভাষ্যমতে ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ডাক্তার আনারুল ইসলাম বাড়ি পুঠিয়া উপজেলার দাশমারিয়া গ্রামে। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবত নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারে এসে রুগি দেখেন।
এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।
আরও পড়ুন:







