বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

আশুলিয়ায় পোশাক করখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন

সাভার, প্রতিনিধি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৭

শেয়ার

আশুলিয়ায় পোশাক করখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামে একটি পোশাক কারখানার তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে র‍্যালী ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী শ্রমিক ও ফেডারেশন নেতৃবৃন্দ।

বুধবার সকালে আশুলিয়ার বগাবাড়ি এলাকা থেকে একটি র‍্যালী বের করেন শ্রমিকরা। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাইল গিয়ে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের তিন মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন শ্রমিকরা। দ্রুত সময়ের মধ্যে তাদের বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান তারা।

এ সময় শ্রমিক নেতারা যথাসময়ে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, মোহাম্মদ আক্কাছ আলী সাগর, মাসুদ রানা সুলতান ও মুনসুর আলী এবং ক্লথিং কার্নিভালস লিমিটেডের জিএম জাকির হোসেনসহ কারখানাটির ভুক্তভোগী শ্রমিকরা অংশগ্রহণ করেন।