বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

হিন্দু নাম-ধর্ম লুকিয়ে বিয়ে অতঃপর পথে ফেলে গেলেন মুসলিম স্ত্রীকে

রহিম জাবেদ ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৬

আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৯

শেয়ার

হিন্দু নাম-ধর্ম লুকিয়ে বিয়ে অতঃপর পথে ফেলে গেলেন মুসলিম স্ত্রীকে
ছবি বাংলা এডিশন

নাম বদলেছে, পরিচয় বদলেছে, কিন্তু বদলায়নি প্রতারণার ছক। দীর্ঘদিন ধরেই দেশে মুসলিম তরুণীদের ঘিরে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর কথিত ‘ভাগওয়া লাভ ট্র্যাপ’-এর নামে প্রতারণার যে কালো জাল ক্রমেই বিস্তৃত হচ্ছে, সেই অন্ধকার ছকেরই ঘেরাটোপে এবার পা রেখেছেন ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা হাসিনা আক্তার।

অভিযোগ উঠেছে, হিন্দু পরিচয় গোপন করে মুসলিম সেজে হাসিনা আক্তার নামের এক মুসলিম নারীকে বিয়ে করেন জীবন চন্দ্র দাস। প্রতারণার মধ্য দিয়েই কেটে যায় তাদের সম্পর্কের পাঁচ বছর। এরই মধ্যে তাদের কোলে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। পাঁচ বছরের সংসারে বিশ্বাস, ভালোবাসা আর স্বপ্নের যে ঘর গড়ে উঠেছিল, সেই ঘরেই যেন অদৃশ্যভাবে জমতে থাকে প্রতারণার কালো ছায়া।

স্ত্রী-সন্তানকে ফেলে পলায়ন

অভিযোগ রয়েছে, সম্প্রতি জীবন চন্দ্র দাস স্ত্রী-সন্তানকে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে তাদের সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন। কিন্তু পথিমধ্যেই ফেনীর নাজিররোড এলাকায় স্ত্রী হাসিনা ও তার কোলে থাকা ছোট্ট ফুটফুটে কন্যাসন্তানকে ফেলে রেখে কৌশলে সটকে পড়েন তিনি।

কোলে ছোট্ট ফুটফুটে শিশু, চোখ জলে ছলছল; স্বামীকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী হাসিনা। স্বামীর অপেক্ষায় পথ চেয়ে থাকা সেই অসহায় নারীর কাছ থেকেই এরই মধ্যে বেরিয়ে আসে এমন সব চাঞ্চল্যকর অভিযোগ, যা শুনলে যেন চোখ কপালে ওঠার উপক্রম।

এছাড়াও ইতিপূর্বে ছাগলনাইয়া এলাকায় উভয় পরিবারের মধ্যে একটি বৈঠকও হয় বলে জানান হাসিনা আক্তার। সেখানে ছেলের পরিবারের পক্ষ থেকে তাকে কিছু টাকা-পয়সা দিয়ে চলে যাওয়ার কথা বলা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ

জানা যায়, ভুক্তভোগীর বাড়ি ফেনীর ছাগলনাইয়া এলাকায়। আর অভিযুক্ত জীবন চন্দ্র দাসের বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত জীবন চন্দ্র দাস হাসিনাকে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে তাকে সঙ্গে নিয়ে বের হন। এ সময় ইনিয়েবিনিয়ে হাসিনা আক্তারের কাছ থেকে কিছু টাকা-পয়সাও হাতিয়ে নিয়েছেন বলে দাবি তাদের। পরবর্তীতে স্বামী জীবন চন্দ্র দাস ফেনীর নাজিররোড এলাকায় এসে স্ত্রী ও ছোট্ট সন্তানকে রেখে পালিয়ে যান বলে অভিযোগ স্থানীয়দের।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে ফেনী মডেল থানার এসআই পলাশ চন্দ্র দাসের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে একটি মামলা চলমান রয়েছে। এছাড়া, এ নিয়ে নতুন করে কোনো মামলা দায়ের হয়নি। নতুন করে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বিশ্লেষকদের মত

অপরদিকে, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর কথিত ‘ভাগওয়া লাভ ট্র্যাপ’-এ প্রতিনিয়ত মুসলিম তরুণীদের সম্ভ্রমহানির অভিযোগ উঠছে প্রায়ই। পরিচয় গোপন করে বিয়ে, পরবর্তীতে শারীরিক সম্পর্ক স্থাপনের পর খুবই সূক্ষ্মভাবে সটকে পড়ার অভিযোগও রয়েছে।

বিশ্লেষকদের মতে, হাসিনা আক্তারের মতো এমন অসংখ্য মুসলিম নারী উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর কথিত ‘ভাগওয়া লাভ ট্র্যাপ’-এর প্রতারণার কালো ছকের জালে পা দিচ্ছেন। তাদের মতে, মুসলিম তরুণীদের সম্ভ্রম রক্ষায় দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি।