বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

মিরপুরে ছিনতাইকারী আটক ট্রাফিক পল্লবী জোনের, জিম্মি কিশোর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪২

শেয়ার

মিরপুরে ছিনতাইকারী আটক ট্রাফিক পল্লবী জোনের, জিম্মি কিশোর উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে মোহাম্মদ রাব্বি নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। এ সময় ছিনতাইকারীদের কবল থেকে অর্ক নামে এক কিশোরকে উদ্ধার করা হয়।

আটককৃতের নাম- মোহাম্মদ রাব্বি (১৯)।

ট্রাফিক পল্লবী জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮:৪০ ঘটিকায় পল্লবী থানাধীন মিরপুর বাংলা স্কুল গ্যাপ এলাকায় মেট্রোরেল পিলার নম্বর-২২২-এর কাছে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের একজন পুলিশ সদস্য। এ সময় রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে অর্ক নামে এক কিশোর চিৎকার করে সাহায্য চান।

তাৎক্ষণিকভাবে অটোরিকশাটির কাছে গিয়ে পুলিশ সদস্য মোহাম্মদ রাব্বিকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত রাব্বিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অপর তিন ছিনতাইকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।