বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জন গ্রেফতার, মামলা ৮৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৩

শেয়ার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জন গ্রেফতার, মামলা ৮৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৮৬ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, তেজগাঁও বিভাগে ৭৮ জন, মিরপুর বিভাগে১১৬ জন, গুলশান বিভাগে ৩৭ জন ও উত্তরা বিভাগে ৩১ জন, গোয়েন্দা বিভাগে ১ জন ও সিটিটিসিতে ৪ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, ৯ টি মোবাইল ফোন, ১ টি চাকু, ১ টি কাটার, নগদ ১ লক্ষ ১১ হাজার ৫৮৯ টাকা ও একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।