মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‎মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:০৮

শেয়ার

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছবি: বাংলা এডিশন

‎মানিকগঞ্জের হরিরামপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

‎মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুর সার্বিক উপস্থাপনায় সকাল ৬টায় উপজেলার লেছড়াগঞ্জ বাজারে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হয়।

‎দ্বিতীয় পর্বে বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা চত্বরে শেষ হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎‎এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন শিকদার, জেলা কৃষক দলের সহসভাপতি দেলোয়ার হোসেন খান দুলাল, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল মোল্লা, ধুলসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন খান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মঞ্জু, বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদুর রহমান তুষার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান হিপু, মোহাম্মদ নাসির উদ্দিন আলমাস মিয়া, শামসুল আলম খান মিশুক, মাসুম শিকদার, মিরাজ হোসেন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হান্নান মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদার সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।



আরও পড়ুন: