মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

সাঘাটায় ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৭

শেয়ার

সাঘাটায় ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাফিরুল বেপারী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শাফিরুল বেপারী উপজেলার খামারধনারুহা গ্রামের মো. মজিবর বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাফিরুল বেপারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার শাফিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘মামলা দায়েরের পর শাফিরুলকে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।’