মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

হাটহাজারীতে পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৫

শেয়ার

হাটহাজারীতে পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় অস্ত্র তৈরির কাজে জড়িত থাকার অভিযোগে ২ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

সোমবার রাত ৮টার দিকে হাটহাজারী থানার মির্জাপুর ইউনিয়নে এ অভিযান হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জামাল হোসেন এবং একই এলাকার মো. কবির।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি স্থানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিলো। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হতো তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ।