রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ১৯ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে৫৬ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ২৩ জন ও উত্তরা বিভাগে ৫০ জন ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ১ টি দেশীয় রিভরবার, ৪ রাউন্ড গুলি, ৬৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩৪০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







