মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

বাগেরহাটের মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাগর মন্ডল,বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৯

শেয়ার

বাগেরহাটের মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে মোংলা থানার দিগরাজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপাল সরকার মোংলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।