মঙ্গলবার

১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭ ভাদ্র, ১৪৩৩

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সুদীপ্ত শামীম, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৭

শেয়ার

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে দায়ের করা মামলায় রনজিত বকশি সূর্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাতে গাইবান্ধা শহরের ভিএইচ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত রবিন্দ্র বকশির ছেলে। তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে অভিযান চালিয়ে গাইবান্ধা শহরের ভি এইড রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, 'গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আলালতে হাজির করা হবে।'