সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত

‎জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১৫:০৫

শেয়ার

শেরপুরে ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

শেরপুরে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে 'ন্যাশনাল ট্যারিফ পলিসি ২০২৩' এর আলোকে শুল্ক সহায়তা বিষয়ে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ভূমিকা সংক্রান্ত মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎‎৩১ আগস্ট মঙ্গলবার সকালে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য নীতি বিভাগের সদস্য মোঃ আব্দুল গফুর (যুগ্ম সচিব)।

‎শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন।

‎‎সেমিনারে আলোচক ছিলেন ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের বাণিজ্য প্রতিবিধান বিভাগের উপ প্রধান‌ মোঃ আব্দুল লতিফ, উপ প্রধান মাহমুদুল হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ সফিকুল ইসলাম ও যুগ্ম প্রধান মোঃ রায়হান ওবায়দুল্লাহ।

‎এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মহিউদ্দিন আহমেদ মামুন, শেখ শোভন, শুভ্র সাহা বাবন, মোঃ আরিফুল কবির আপেল, খুরশিদ আলম মিঠু, মোঃ রফিকুল ইসলাম, শ্রী গোপাল চন্দ্র সাহাসহ বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মোঃ শওকত হোসেন প্রমুখ।

‎‎এ সময় জেলার বিভিন্ন স্তরের শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।