হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
নিহত সোহাগ মিয়া চিমটিবিল সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে।
নিহতের চাচা আব্দুল কাদির জানান, সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু রাখতে গেলে বিএসএফ অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করে সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করেন। পরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, যুবকের মরদেহ হাসপাতালে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন:







