রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

মহেশপুরে পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইসমাইল খান ইয়ানবী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১০:৩৯

শেয়ার

মহেশপুরে পুলিশের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছবি:সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে দুইটি ওয়ারেন্টভুক্ত মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার উপজেলার শ্যামকুড় ইউনিয়নের নিন্দা পাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে মো. জাবেদ মীর নামে ওই আসামিকে গ্রেপ্তার করে মহেশপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত জাবেদ মীর শ্যামকুড় (নিন্দা পাড়া) গ্রামের মৃত আলীজান মীরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাবেদ মীরের বিরুদ্ধে মহেশপুর থানার জিআর সাজা মামলা নং-৩৫২/২০২১সহ মোট দুইটি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জাবেদ মীরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মহেশপুর থানা পুলিশ।

স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।