শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

কাপ্তাই বাঁধে পানির চাপ বেড়েছে, খুলে দেয়া হলো ১৬ জলকপাট

মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ২২:৫০

শেয়ার

কাপ্তাই বাঁধে পানির চাপ বেড়েছে, খুলে দেয়া হলো ১৬ জলকপাট
ছবি: সংগৃহীত

পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেয়া হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে জলকপাটগুলো খোলা হয়। জলকপাট খোলার পর প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি, কর্ণফুলী নদীতে ছেড়ে দেয়া হচ্ছে। এতে বাঁধের ভাটির নিচের এলাকাগুলোতে পানির উচ্চতা বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে ভাটির এলাকার বাসিন্দাদের নদী ও আশপাশের নিম্নাঞ্চলে চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া নদীসংলগ্ন এলাকা ও নিম্নাঞ্চলে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।