শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ২০:১৮

শেয়ার

গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার, নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মোছা. সাথী বেগম (৩১) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে তার স্বামী ও মাদক কারবারি মো. প্লাবন মিয়া (৪০) পলাতক রয়েছেন।

শনিবার বিকেলে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সাথী বেগম গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকার মো. মনির হোসেনের মেয়ে ও প্লাবন মিয়ার স্ত্রী। পলাতক প্লাবন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকসংক্রান্ত ১৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সবুজপাড়া এলাকায় প্লাবন মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্লাবন মিয়াসহ কয়েকজন পালিয়ে যান। পরে বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিছানার তোষকের নিচ থেকে ৩২৫ পিস ইয়াবা ও ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গাইবান্ধা সদর থানার সামনে থেকে সাথী বেগমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সাথী বেগম ও প্লাবন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘ইয়াবা ও টাকা উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।’



আরও পড়ুন: