শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৪ ভাদ্র, ১৪৩৩

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

শরিফুল ইসলাম,ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১৮:০৬

শেয়ার

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ফরিদপুরের পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে কৃষির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার কৃষকরা তাদের উৎপাদন, কৃষি উপকরণ এবং কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, ফরিদপুরের মাটি পেঁয়াজ ও পাট চাষের জন্য উপযোগী। এখানকার মাটির গুণগত বৈশিষ্ট্যের কারণে অন্যান্য অনেক এলাকার তুলনায় কম সার ব্যবহার করেও ভালো ফলন পাওয়া সম্ভব।

তিনি কৃষকদের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়িয়ে ভবিষ্যতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যের কথাও জানান।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও শহিদুল ইসলাম বাবুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।