রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩০ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৮৫ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, মিরপুর বিভাগে ১৭৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৬১ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন ও সিটিটিসি বিভাগে ৭ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ৫৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গাঁজা, ২০ বোতল ইস্কাফ সিরাপ, ২১ টি মোবাইলফোন, ৮ টি বিভিন্ন ব্যাংকের ভিসা/ক্রেডিট কার্ড, ১ টি প্রাইভেটকার, ১৪৬ টি বিভিন্ন কোম্পানীর সিম কার্ড উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







