শনিবার

২৯ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

টঙ্গীতে হেরোইন-ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ২২:৪৬

শেয়ার

টঙ্গীতে হেরোইন-ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজান ওরফে ‘কুত্তা মিজান’নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ২ নং গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মিজান ওরফে ‘কুত্তা মিজান’ বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর মিজানের কাছ থেকে ১ কেজি হেরোইন, ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫১০ টাকা, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। মামলার পর শুক্রবার দুপুরে গ্রেপ্তার মিজানকে গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।