শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ২১:২৫

শেয়ার

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে জিহাদ ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

‎শুক্রবার বিকেলে ভূল্লী-গড়েয়া সড়কের হায়দার মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎‎নিহত জিহাদ ইসলাম বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মজিবর রহমানের ছেলে।

‎‎ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

‎পুলিশ জানায়, শুক্রবার বিকেলে জিহাদ ইসলাম মোটরসাইকেলযোগে ভূল্লী থেকে গড়েয়ার দিকে যাচ্ছিলেন। পথে হায়দার মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জিহাদ নিহত হন।

‎‎দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।